শনিবার ৭ মার্চ ২০২৬ ২৩:০৩:৪৭ পিএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
ভাত খেয়েও যেভাবে ৮৫ কেজি ওজন কমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 29 January, 2026
ভাত খেয়েও যেভাবে ৮৫ কেজি ওজন কমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

ভাত খেয়েও যেভাবে ৮৫ কেজি ওজন কমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

ওজন কমানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কার্বোহাইড্রেটকে প্রধান বাধা হিসেবে দেখা হয়। ফলে ডায়েট শুরু করলেই ভাত, রুটি, আলু কিংবা ফল বাদ দেওয়ার প্রবণতা দেখা যায়। তবে এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন ভারতের এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। ভাতসহ কার্বোহাইড্রেট গ্রহণ করেও কীভাবে ৮৫ কেজি ওজন কমানো সম্ভব—তা নিজের অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরেছেন তিনি। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।


প্রাঞ্জল পান্ডে নামের ওই কনটেন্ট ক্রিয়েটর একসময় ১৫০ কেজি ওজনের ছিলেন। ধারাবাহিক জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে তিনি নিজের ওজন কমিয়ে আনেন ৬৫ কেজিতে। সম্প্রতি ইনস্টাগ্রামে কার্বোহাইড্রেট খাওয়ার সঠিক নিয়ম নিয়ে একটি গাইড শেয়ার করেন তিনি, যা অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে।


সময় বুঝে কার্ব খাওয়ার পরামর্শ

প্রাঞ্জল পান্ডের মতে, কার্বোহাইড্রেট খাওয়ার সবচেয়ে ভালো সময় তখন, যখন শরীরের শক্তির চাহিদা বেশি থাকে। যেমন—ব্যায়ামের আগে ও পরে অথবা দিনের শুরুতে। এ সময় কার্ব শরীরের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে। তবে রাতে দেরিতে ভারী কার্বজাতীয় খাবার খেয়ে শারীরিক পরিশ্রম না করলে তা চর্বি হিসেবে জমে যেতে পারে।


প্রাকৃতিক কার্ব গ্রহণের গুরুত্ব

সব ধরনের কার্ব সমান নয় বলেও জানান তিনি। তার পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় ভাত, রুটি, মিলেট, ওটস, আলু ও ফল রাখা যেতে পারে। অন্যদিকে বিস্কুট, প্যাকেটজাত জুস কিংবা অতিরিক্ত প্রক্রিয়াজাত স্ন্যাকস এড়িয়ে চলা উচিত। এসব খাবার দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা সৃষ্টি করে।


কার্বের সঙ্গে চাই প্রোটিন ও ফাইবার

প্রাঞ্জল পান্ডে বলেন, কার্বোহাইড্রেট কখনো একা খাওয়া উচিত নয়। তার ভাষায়, “সঠিকভাবে খাবার মেলালে পুরো খেলাই বদলে যায়।”
কার্বের সঙ্গে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি থাকলে দীর্ঘসময় পেট ভরা থাকে এবং হঠাৎ ক্ষুধা বা ক্লান্তি আসে না।


বাদ নয়, নিয়ন্ত্রণই মূল চাবিকাঠি

লো-কার্ব ডায়েটকে তিনি দীর্ঘমেয়াদে কার্যকর মনে করেন না। তার মতে, অতিরিক্ত নিষেধাজ্ঞা পরবর্তীতে বেশি খাওয়ার প্রবণতা তৈরি করে, যা ওজন কমানোর গতি ব্যাহত করে। তাই কার্ব একেবারে বাদ না দিয়ে পরিমাণ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন তিনি।


কাজের ধরন অনুযায়ী কার্বের পরিমাণ

দিনভিত্তিক শারীরিক কার্যক্রম অনুযায়ী কার্বের পরিমাণ ঠিক করাও জরুরি বলে মনে করেন প্রাঞ্জল। তার মতে, কঠোর ব্যায়ামের দিনে তুলনামূলক বেশি কার্ব, বিশ্রামের দিনে কম এবং একেবারে বসে থাকা দিনে অল্প পরিমাণ কার্বই যথেষ্ট।


প্রাঞ্জল পান্ডের ভাষায়, শূন্য কার্ব কখনোই সমাধান নয়। তার মতে, মানুষ কার্ব খাওয়ার কারণে নয়, বরং কীভাবে, কখন এবং কতটা কার্ব খায়—সেটার ওপরই মূলত ওজন বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com