| শিরোনাম |
|
নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
গনকণ্ঠ ডেস্ক
|
![]() নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের সময় লালাখালে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুসআব আমিন শাবিপ্রবির শাখা ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও বর্তমানে তার পরিবার গাজীপুরে বসবাস করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। |