শনিবার ৭ মার্চ ২০২৬ ২৩:০৩:০৭ পিএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন আজ
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 31 January, 2026
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন আজ

মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপ্তি হচ্ছে আজ (শনিবার, ৩১ জানুয়ারি)। ছুটির দিন হওয়ায় শেষদিনেও ব্যবসায়ীরা ভালো বেচাকেনার আশা করছেন।


সকাল থেকেই মেলার অভিমুখে মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার ছুটির দিনে মেলার সমাপ্তিতে তুলনামূলক বেশি বেচাবিক্রি হবে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।


এবছর রাষ্ট্রীয় শোকের কারণে ব্যবসায়ীরা মেলার সময় তিন দিন কম পেয়েছেন। মেলার শুরুতে বৈরী আবহাওয়া ও নির্বাচনের প্রভাবের কারণে ব্যবসা কিছুটা মন্দা ছিল বলে দাবি করেছেন তারা।


রফতানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, গত বছরের তুলনায় এবারের মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভ্যাট আদায়ও গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি হয়েছে।


কর্মদিনগুলোতে লোক সমাগম কম থাকলেও ছুটির দিনগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। শেষদিন প্রতিটি স্টল প্যাভিলিয়নে ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় চলছে। তাছাড়া পণ্য ক্রয়ে বিভিন্ন স্টল প্যাভিলিয়নে বিশেষ পুরস্কার ও গিফট ভাউচারও দেওয়া হচ্ছে।


উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করা হলেও শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪নং সেক্টরে বিবিসিএফইসি ভবনে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com