| শিরোনাম |
|
৫০তম বিসিএসে ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
গনকণ্ঠ ডেস্ক
|
![]() ৫০তম বিসিএসে ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল প্রশ্নপত্রে ‘আচরণ’, ‘গ্রহণ’, ‘কারণ’, ‘গবেষণা’, ‘উদাহরণ’, ‘জনগণ’-এর মতো সাধারণ শব্দগুলিতেও মূর্ধন্য-ণ-এর জায়গায় দন্ত্য-ন ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ, আচরণ লেখা হয়েছে ‘আচরন’, পরিগণিত লেখা হয়েছে ‘পরিগনিত’, গবেষণা লেখা হয়েছে ‘গবেষনা’, সাধারণ লেখা হয়েছে ‘সাধারন’, জনগণ লেখা হয়েছে ‘জনগন’, উদাহরণ লেখা হয়েছে ‘উদাহরন’, সম্প্রসারণ লেখা হয়েছে ‘সম্প্রসারন’, নিয়ন্ত্রণ লেখা হয়েছে ‘নিয়ন্ত্রন’ ইত্যাদি। বাকি ভুলগুলো হলো—কোন্, নির্বাহি, হেনরী, প্রোটোকল, জালানী, জসীমউদ্দীনের, লংঘনের, শৃংখলার, রূপালী, বর্ণালী, a:c এর, সনাক্তের, কি, উচু, বাংগালি, নির্বাচনী, গ্রীন-হাইড্রোজেনের, হল, অবঃ, কণাগুলিতে, অণুগুলিতে, জানুয়ারী, ফেব্রুয়ারী, প্রস্থাব, মূলতঃ, অতিবেগুনী, শ্রেণী, রপ্তানী, K এর, পরিবর্তন সংক্রান্ত, পেশী, নেয়া এর, ধরণের, সংস্কার পূর্বক, জি-৭ এর, প্রোগ্রাম এর, এলগরিদম, প্লাটফর্ম, তিব্বতী, অডিও, ভিডিও, সংখ্যাগুলি, হ্যাণ্ডেল, শহীদ, আমদানী, কোষ গুলোকে, তৈরী, বেশী, কিনা, শূণ্য, কোনটিই, পেন্সিল, উৎপাদন ভিত্তিক, কিসের, দ্বন্দ, আপীল, ট্রাইবুনাল, সুপ্রীম, কাহিনী, খেলাপী, চুল্লীতে, পর্তুগীজ, ব্যাক্তিগত, গাড়ী। শুদ্ধ বানানগুলো হলো—কোন, নির্বাহী, হেনরি, প্রটোকল, জ্বালানি, লঙ্ঘনের, শৃঙ্খলার, রুপালি, বর্ণালি, a:c-এর, শনাক্তের, কী, উঁচু, বাঙালি, নির্বাচনি, গ্রিন-হাইড্রোজেনের, হলো, অব., কণাগুলোতে, অণুগুলোতে, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রস্তাব, মূলত, অতিবেগুনি, শ্রেণি, রপ্তানি, K-এর, পরিবর্তনসংক্রান্ত, পেশি, নেওয়া-এর, ধরনের, সংস্কারপূর্বক, জি-৭-এর, প্রোগ্রাম-এর, অ্যালগরিদম, প্ল্যাটফরম, তিব্বতি, অডিয়ো, ভিডিয়ো, সংখ্যাগুলো, হ্যান্ডেল, শহিদ, আমদানি, কোষগুলোকে, তৈরি, বেশি, কি না, শূন্য, কোনোটিই, পেনসিল, উৎপাদনভিত্তিক, কীসের, দ্বন্দ্ব, আপিল, ট্রাইব্যুনাল, সুপ্রিম, কাহিনি, খেলাপি, চুল্লিতে, পর্তুগিজ, ব্যক্তিগত, গাড়ি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের অন্যতম কবি ভুসুকুপা-এর নাম লেখা হয়েছে ‘ভুসুরুপা’, আর পল্লিকবি জসীমউদ্দীনের নাম লেখা হয়েছে ‘জসীমউদ্দীন’, যা ইতিহাস ও সাহিত্যকে অবহেলার পরিচয় দেয়। এক বিসিএস পরীক্ষার্থী বলেন, “আমি প্রশ্নপত্রে এত বানান ভুল দেখে অবাক হয়েছি। অতিসাধারণ বানানও ভুলভাবে লেখা হয়েছে। যেখানে ভালো করতে প্রমিত বানান জানা জরুরি, সেখানে এমন ভুল লজ্জাজনক।” বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, “আমি প্রশ্ন দেখিনি। যে অভিযোগ এসেছে, সেটি ঠিক কিনা দেখতে হবে। মূর্ধন্য-ণ-এর বদলে দন্ত্য-ন ব্যবহারের বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।” সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস |