শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৪:০৩:১৪ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
এপস্টাইন নথিতে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম, উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ
গনকণ্ঠ ডেস্ক :
Published : Saturday, 31 January, 2026
এপস্টাইন নথিতে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম, উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ

এপস্টাইন নথিতে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম, উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ

মার্কিন বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে। নতুন প্রকাশিত এই ফাইলগুলোতেও বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তালিকায় রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত নথির মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কিছু খসড়া ই-মেইল পাওয়া গেছে। ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়েছে, রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগ এসটিডিতে আক্রান্ত হয়েছিলেন।

নথিতে আরও বলা হয়, বিষয়টি গোপন রাখতে গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে অজান্তে অ্যান্টিবায়োটিক সেবন করাতে চেয়েছিলেন। তবে বিল গেটসের পক্ষ থেকে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।

গেটসের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে এপস্টাইন এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছিলেন।”

এদিকে প্রকাশিত নথিতে আরও দাবি করা হয়েছে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘অ্যামেলিয়া’-র প্রচারণার সময় আরেক দণ্ডিত যৌন অপরাধী ঘিসলাইন ম্যাক্সওয়েল আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টাইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশ্যে এনেছে। এর মধ্যে রয়েছে প্রায় ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি। এর আগেও প্রকাশিত ফাইলগুলোতে এপস্টাইনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিল ক্লিন্টনের যোগাযোগের তথ্য উঠে এসেছিল।

এপস্টাইনের সঙ্গে পরিচয়ের বিষয়টি ট্রাম্প কখনো অস্বীকার করেননি। দেশ-বিদেশের চাপের মুখে গত বছরের নভেম্বরে এপস্টাইন সংক্রান্ত গোপন নথি প্রকাশের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০০৮ সালে নাবালিকা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে এপস্টাইনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরবর্তীতে ২০১৯ সালের আগস্টে গ্রেপ্তারের মাত্র এক মাসের মাথায় কারাগারে তিনি আত্মহত্যা করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com