রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৪৬ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
নীলফামারীতে চাঁদাবাজি ও নারী নিপীড়নের ভিডিও ভাইরাল: পুলিশের অভিযানে মামুন গ্রেফতার
গনকণ্ঠ প্রতিবেদক (নীলফামারী)
Published : Saturday, 31 January, 2026
নীলফামারীতে চাঁদাবাজি ও নারী নিপীড়নের ভিডিও ভাইরাল: পুলিশের অভিযানে মামুন গ্রেফতার

নীলফামারীতে চাঁদাবাজি ও নারী নিপীড়নের ভিডিও ভাইরাল: পুলিশের অভিযানে মামুন গ্রেফতার

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চাঁদাবাজি ও নারী নিপীড়নের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য ও কথিত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মামুন শেখ ওরফে জঙ্গী মামুন ওরফে ভাইরাল মামুন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বিকাল আনুমানিক ৪টার দিকে নীলফামারী সদর থানার পৌরসভাধীন বড় মাঠের পূর্ব পাশে ভয়াবহ এ ঘটনাটি ঘটে। অভিযোগকারী তাপস রায় (২২), পিতা গুরুদাশ রায়, সাং লক্ষিচাপ দাড়িহারা, নীলফামারী সদর থানার অন্তর্গত এলাকায় তার স্ত্রী আশা রায় (১৯)-কে নিয়ে বসে কথা বলছিলেন। এ সময় এজাহারনামীয় আসামিসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের ঘিরে ধরে অবৈধভাবে আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাপস রায়কে গালিগালাজ করে চর-থাপ্পড় ও লাথি মেরে মারধর করে। একই সঙ্গে তারা মোবাইল ফোনে মারধরের ভিডিও ধারণ করে। ভুক্তভোগীর স্ত্রী বাধা দিতে এগিয়ে এলে তাকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে চাঁদার টাকা আদায় করতে না পেরে আসামিরা ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং সম্মানহানির উদ্দেশ্যে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দিনের আলোতে এমন ন্যাক্কারজনক ঘটনায় কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে নীলফামারীর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশকে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) রাসেল শেখ-এর নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নিয়মিত অভিযান শুরু করে।
অবশেষে গত ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানাধীন চড়াইখোলা বটতলী বাজারের পশ্চিম পাশে কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে চক্রের নেতৃত্বদানকারী প্রধান আসামি মোঃ মামুন শেখকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নীলফামারী বড় মাঠে আগত দর্শনার্থীদের টার্গেট করে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
আইনগত ব্যবস্থা:
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা নং-৪২, তারিখ-৩০/০১/২০২৬ খ্রি., জিআর নং-৪২/২০২৬ রুজু করা হয়েছে। মামলায় পেনাল কোডের ৩৪১/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬/৩৪ ধারাসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ১০ ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com