সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:৪৭ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগে বাবা মায়ের সামনেই মোবাইল কোর্ট, চার মাসের কারাদণ্ড
গনকণ্ঠ প্রতিবেদক(কুড়িগ্রাম)
Published : Monday, 2 February, 2026
মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগে বাবা মায়ের সামনেই মোবাইল কোর্ট, চার মাসের কারাদণ্ড

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগে বাবা মায়ের সামনেই মোবাইল কোর্ট, চার মাসের কারাদণ্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে চরম অস্থিরতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেনের পরিচালিত  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাকিমুল ইসলাম (৩২) কে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাকিমুল ইসলাম মাদকের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি নিয়মিতভাবে তার জন্মদাতা বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং বাড়ির আসবাবপত্র ও সম্পদ নষ্ট করতেন। তার আচরণে শুধু পরিবার নয়, পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের মাধ্যমে প্রশাসনের নজরে আনা হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে—এই দৃষ্টান্ত আবারও প্রমাণিত হয়েছে। বিশেষ করে একজন মা চরম অসহায় হয়ে নিজ সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বাধ্য হওয়া সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক বাস্তবতা।

সচেতন মহল মনে করেন, মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকটাই কমে আসবে।

এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় থাকা রুকনুজ্জামান রোকন (সাবেক উপজেলা সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), আশিক (উপজেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ)সহ সংশ্লিষ্ট সকল সচেতন নাগরিকদের ভূমিকার প্রশংসা করা হয়।

এলাকাবাসীর আহ্বান—মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতনতা, প্রতিরোধ ও আইনের কঠোর প্রয়োগই হতে পারে এই সর্বনাশা নেশার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com