| শিরোনাম |
|
বিএনপি প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জনের আগাম জামিন
গনকণ্ঠ ডেস্ক
|
![]() বিএনপি প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জনের আগাম জামিন সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে একই মামলায় প্রধান আসামি মাহমুদুল হকসহ ৪০ জন আসামি আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। মামলার নথি অনুযায়ী, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, নির্বাচন থেকে মাহমুদুল হককে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। |