সোমবার ১৮ মে ২০২৬ ১২:০৫:২৬ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক
গনকণ্ঠ প্রতিবেদক, লক্ষ্মীপুর :
Published : Tuesday, 3 February, 2026
লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক

লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ওয়াহিদা আক্তার শিল্পী নামের এক ভুয়া নারী আইনজীবীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।আটক ওয়াহিদার বাড়ি ঢাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আজ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক মক্কেলের সঙ্গে কথা বলছিলেন ওই নারী। নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করে তিনি ওই ব্যক্তিকে আইনি পরামর্শ দিচ্ছিলেন। বিষয়টি লক্ষ্য করেন লক্ষ্মীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব। কথা বলার একপর্যায়ে ওই নারীর আচরণ ও আইনি তথ্যে অসংলগ্নতা দেখা দিলে অ্যাডভোকেট শিহাব তার পরিচয় জানতে চান।সন্তোষজনক উত্তর দিতে না পারায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনজীবীরা তাকে জেলা আইনজীবী সমিতিতে নিয়ে যান। 

জেলা আইনজীবি সমিতির সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ বলেন, জিজ্ঞাসাবাদ করলে ওই নারী বেশ কিছু ভুয়া পরিচয়পত্র দেখান। পরে চাপের মুখে তিনি স্বীকার করেন যে তিনি আসলে কোনো আইনজীবী নন।

লক্ষ্মীপুর আদালতের কোর্ট পরিদর্শক এম. এ. জলিল বলেন, "আটক নারী নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তার কোনো বৈধ কাগজপত্র নেই। আমরা তাকে হেফাজতে নিয়েছি।" তিনি আরও জানান, জেলা আইনজীবী সমিতিকে এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ওয়াহিদা আক্তার শিল্পী নামের এক ভুয়া নারী আইনজীবীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।আটক ওয়াহিদার বাড়ি ঢাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আজ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক মক্কেলের সঙ্গে কথা বলছিলেন ওই নারী। নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করে তিনি ওই ব্যক্তিকে আইনি পরামর্শ দিচ্ছিলেন। বিষয়টি লক্ষ্য করেন লক্ষ্মীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব। কথা বলার একপর্যায়ে ওই নারীর আচরণ ও আইনি তথ্যে অসংলগ্নতা দেখা দিলে অ্যাডভোকেট শিহাব তার পরিচয় জানতে চান।সন্তোষজনক উত্তর দিতে না পারায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনজীবীরা তাকে জেলা আইনজীবী সমিতিতে নিয়ে যান। 

জেলা আইনজীবি সমিতির সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ বলেন, জিজ্ঞাসাবাদ করলে ওই নারী বেশ কিছু ভুয়া পরিচয়পত্র দেখান। পরে চাপের মুখে তিনি স্বীকার করেন যে তিনি আসলে কোনো আইনজীবী নন।

লক্ষ্মীপুর আদালতের কোর্ট পরিদর্শক এম. এ. জলিল বলেন, "আটক নারী নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তার কোনো বৈধ কাগজপত্র নেই। আমরা তাকে হেফাজতে নিয়েছি।" তিনি আরও জানান, জেলা আইনজীবী সমিতিকে এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও খবর

সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com