সোমবার ৮ জুন ২০২৬ ১৫:০৬:০৫ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন
গনকণ্ঠ ডেস্ক
Published : Tuesday, 3 February, 2026
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা এক সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করা শুরু করেছে। তার আশঙ্কা, ভবিষ্যতে এমন সময় আসতে পারে—যেদিন শোনা যাবে জামায়াত নাকি দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতের আমির সম্প্রতি দাবি করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেননি, বরং কর্নেল অলি দিয়েছেন। এ বক্তব্যকে তিনি ‘প্রলাপ বকা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের প্রলাপ অস্বাভাবিক নয়। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা আসাই স্বাভাবিক।


তিনি আরও বলেন, ‘তারা (জামায়াত) বলছে, তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা এখন সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে।’


সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াত আমিরের এ ধরনের বক্তব্য মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি জানান, এসব বক্তব্যের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানানো হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com