রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৫৬ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কুড়িগ্রাম জেলা থেকে শুরু হবে: শফিকুর রহমান
গনকণ্ঠ প্রতিবেদক (কুড়িগ্রাম)
Published : Wednesday, 4 February, 2026
রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কুড়িগ্রাম জেলা থেকে শুরু হবে: শফিকুর রহমান

রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কুড়িগ্রাম জেলা থেকে শুরু হবে: শফিকুর রহমান

উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান নির্বাচনী সফরে আসেন। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।  জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রাম থেকেই শুরু করা হবে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কেউ বেকার থাকবে না। যুবক-যুবতী, নারী-পুরুষ—সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে একটি বড় ধরনের কৃষি বিপ্লব ঘটানো হবে, যার সুফল পাবে সাধারণ মানুষ।'

তিনি আরও বলেন, “আপনাদের শুধু কৃষক বানিয়ে রাখা হবে না। আপনাদের ঘর থেকেই, মায়েদের গর্ভ থেকেই আগামীর প্রধানমন্ত্রী বের হবে।” কুড়িগ্রামের তিনটি নদীকে জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা এলেই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। এ সমস্যা নিরসনে স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি যুবকদেরকে কর্মসংস্থান এবং তাদেরকে কাজ করার কথা বলেন। 

জনসভায় তিনি বলেন, “এই বাংলাদেশে আর কোনো জমিদারি ব্যবস্থা মেনে নেওয়া হবে না। এই দেশ হবে জনগণের বাংলাদেশ।”

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। “যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাত-ধর্ম নির্বিশেষে সবাইকে সম্মান করব। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে তিনি বলেন, চারদিন আগে তার এক্স আইডি হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। একটি দল এ ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার মূল অভিযুক্ত ইতোমধ্যে শনাক্ত হয়েছে।

জনসভায়  কুড়িগ্রামের চারটি আসনের এমপি পদপ্রার্থী সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com