রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৪৬ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
গত তিনটি নির্বাচনে মৃত মানুষ এসে ভোট দিয়েছে : হাসনাত
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 5 February, 2026
গত তিনটি নির্বাচনে মৃত মানুষ এসে ভোট দিয়েছে : হাসনাত

গত তিনটি নির্বাচনে মৃত মানুষ এসে ভোট দিয়েছে : হাসনাত

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মৃত মানুষ এসে ভোট দিয়েছে।” তিনি বলেন, এসব অনিয়মের জবাব জনগণ দিয়েছে ৫ আগস্ট।


বুধবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। অন্যায় কিছু করলে আমাদেরকে জনগণের আদালতে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, “আমরা ১১ দলীয় জোট যে বাংলাদেশ গড়ে তুলবো সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। গত তিনটি নির্বাচনে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে।”


ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “৫০০-১০০০ টাকার বিনিময়ে আপনারা ১ দিন ভালো থাকবেন, না ৫ বছর দেশের মালিক হবেন সেটা আপনাদের সিদ্ধান্ত।” আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই সজাগ থাকবেন যাতে নির্বাচনে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”


নবীনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এ.বি.এম. কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমির হোসেন এবং জুলাই শহীদ তানজীদ মাহমুদের বাবা সফিকুল ইসলাম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com