রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৪৩ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 5 February, 2026
আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল

আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী খুব কথা বলছে। তারা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। আমাদেরকে পালিয়ে যেতে হয়েছিল। “আমরা চব্বিশকেও কে ভুলবো না, একাত্তরকেও ভুলবো না। আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। যুদ্ধ করেছি একটা স্বাধীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য।”


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর আসনের ফাড়াবাড়ি স্কুল মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, এই সরকার নিরপেক্ষ সরকার। ভোটের মাধ্যমে যারা নির্বাচন করবে তারাই সরকার গঠন করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে সুন্দর ও সুষ্ঠু। ভোটাররা মন যাকে চাইবে তাকেই ভোট দেবেন।


তিনি বলেন, জেলার বড় বড় সড়ক, কলেজ-মাদরাসার উন্নয়ন, ভুট্টা চাষ ও বরেন্দ্র টিউবওয়েল প্রকল্প বাস্তবায়নে বিএনপির ভূমিকা রয়েছে। এ সময় জামায়াত প্রার্থীকে না জেনে কথা না বলার আহ্বান জানান তিনি।


বিএনপি মহাসচিব বলেন, হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে চাই। যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে বিদেশে পাঠাতে চাই, যাতে তারা স্বাবলম্বী হয়ে আয় করতে পারে। দক্ষিণাঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে একজন করে বিদেশে থাকে। বাইরে গেলে এলাকার উন্নয়ন হবে। তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পাশাপাশি বিমানবন্দর চালুর আগে মানুষের আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।


সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনাদের ভয় কাজ করে। ভয় করবেন না, আপনি এ দেশের নাগরিক, আমিও এ দেশের নাগরিক। আপনাদের কোনো ক্ষতি হতে দেবো না। কেউ আপনাদের ক্ষতি করবে না। আপনাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আমাদের সবার। এটা আপনাদের দেশ, আপনাদের মাটি। এটা আপনার জমি, আপনার দেশ।”


বক্তব্যের শেষাংশে বিএনপির এই নেতা বলেন, “আমি আপনাদের পুরানো মানুষ, পরীক্ষিত মানুষ। এটা আমার শেষ নির্বাচন, এবারে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন। ভোট আপনাদের আমানত, এটা খেয়ানত করবেন না। আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। সততার সাথে কাজ করেছি ভবিষ্যতেও করব।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com