রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৪৮ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
‘তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে’
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 5 February, 2026
‘তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে’

‘তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে’

তরুণ সমাজ বেকার ভাতার দাবিতে নয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলনে নেমেছিল—এ কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সেই তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে।” তিনি বলেন, আগামীর বাংলাদেশ পরিচালনায় তরুণরাই নেতৃত্ব দেবে, আর প্রবীণরা পেছন থেকে তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দেবেন।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের নওয়াবপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ যে পরিবর্তন চায়, তার প্রমাণ মিলছে দেশব্যাপী ১১ দলের সমাবেশে জনতার ব্যাপক অংশগ্রহণে।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লোভ ও চাপের কারণে অনেক মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষকে দুর্নীতির পথে ঠেলে দেওয়া হবে না; বরং সম্মানের সঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে।


নারীদের অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। নারীদের দিকে জালিম চোখ তুলে তাকানোর সাহস কেউ পাবে না।


চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মহানন্দা নদীকে বোঝা নয়, সম্পদে পরিণত করা হবে। নদীকে তার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি আম, লিচুসহ কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে এই অঞ্চলকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।


আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ পুরোনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাতে হবে। ভোটের আমানত দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা আগামী পাঁচ বছর আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কাজ করে যাব।


সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলার জামায়াত ও সমমনা ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসমাগম ও স্লোগানে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com