রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:১৭ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
রাজধানীর মিরপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 5 February, 2026
রাজধানীর মিরপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর পল্লবী সেকশন-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে স্বামী-স্ত্রী এবং তাদের দুই শিশু সন্তান রয়েছেন।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”


প্রাথমিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি ঋণগ্রস্ত ছিল এবং হতাশার কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ওই বাসায় পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছে।


নিরাপত্তা ও তদন্ত সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতদের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কিত বিস্তারিত পরে জানানো হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com