শনিবার ৭ মার্চ ২০২৬ ২৩:০৩:৪৪ পিএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
এসএম নেয়ামুল করিমকে হাদির উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 7 February, 2026
এসএম নেয়ামুল করিমকে হাদির উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

এসএম নেয়ামুল করিমকে হাদির উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আমির হোসেনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, শহিদ ওসমান হাদি সারা বিশ্বের যুবকদের প্রেরণার বাতিঘর। ফ্যাসিবাদি শক্তি হাদি ভাইকে হত্যা করে ভেবেছিল তার আর্দশকে মুছে দিতে পারবে।কিন্তু হাদি ভাই আর্দশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নলছিটি সরকারি মার্চেন্টস স্কুল মাঠে ঝালকাঠি-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের এক নির্বাচনি পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ডাকসু ভিপি আরও বলেন, আধিপত্যবাদি শক্তি ও ভারতীয় তাবেদাররা আবার দেশবিরোধী চক্রান্ত শুরু করছে।  আপনাদের সর্তক থাকতে হবে। দিল্লির তাবেদারদের,ভারতীয় আগ্রাসনের দালালদের ১২ তারিখের ভোটের মাধ্যমে রুখে দিতে হবে। পথসভায় সাদিক কায়েম ন্যায় ইনসাফের লড়াইয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে হাদির উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে বলেন।পরে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে আন্দোলনে থাকা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিপি সালাউদ্দিন আম্মারসহ ছাত্রজনতার ওপর পুলিশের গুলিবর্ষনের খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাৎক্ষনিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

এসময় তিনি ঘটনায় জড়িতের বিচারের দাবি ও আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার খুনিদের গ্রেফতারে অন্তবর্তী সরকার প্রধানকে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছেন । সরকারকে আরেকটি জুলাই গণ আন্দোলনের হুশিয়ারি দিয়ে ডাকসু ভিপি  বলেন, শহীদের উত্তরসূরিরা আবার রাজপথ দখল করে ৫৬ হাজার বর্গমাইল জুরে আন্দোলনের ডাক দেয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যরিস্টার মাইনুল করিম,শহীদ ওসমান হাদির বোন মাসুমা সুলতানা হাদি,ভগ্নিপতি আমির হোসেনসহ স্থানীয় জামায়াত ইসলামীসহ জোটের নেতাকর্মীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com