শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:০৬ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 7 February, 2026

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) পরলোকগমন করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রমেশ চন্দ্র সেন কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ২৯ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থেকে আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ১৭ আগস্ট থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। হত্যাসহ মোট ৩টি মামলায় তিনি বিচারাধীন ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ১৯৪০ সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করা রমেশ চন্দ্র সেন রংপুর কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি পদ হারান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ রেখে গেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com