| শিরোনাম |
|
রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
|
![]() রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শনিবার দিনব্যাপী উপজেলার ভূলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় কিডস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিডস ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আবু বকর সিদ্দিক লিটনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সভাপতি আবু আহসান ফারুক ভূইয়া, অধ্যক্ষ শরিফ মিয়া, সহকারী অধ্যক্ষ আকলিমা আক্তার, সিনিয়র শিক্ষক রাকিবুল হাসান রনী, ফাহিম হাসান, শিক্ষিকা সুফিয়া সিদ্দিকা, বুলি মল্লিক আখি, সানজিদা আক্তার স্নিগ্ধা, নাসরিন আক্তার, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিবাবকবৃন্দ সহ আরো অনেকে। এসময় কিডস ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আবু বকর সিদ্দিক লিটন বলেন, আমি শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার জন্য কাজ করে যাচ্ছি৷ এ ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। |