রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:৪৮ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
আমাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে : সাবিলা নূর
বিনোদন ডেস্ক
Published : Sunday, 8 February, 2026
আমাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে : সাবিলা নূর

আমাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে : সাবিলা নূর

সাবিলা নূরকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে অভিনেত্রীর একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। আদতে এমন কোনো বক্তব্য তিনি দেননি। 

সাবিলা নূর এ বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডলে সবাইকে সতর্ক করে লিখেছেন, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।

স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা শুধু মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।


তিনি বলেন,  পাশাপাশি আরো উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।


সচেতন থাকার আহবান জানিয়ে সাবিলা নূর বলেন, আমার দর্শকরা সব সময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com