সোমবার ৮ জুন ২০২৬ ১৩:০৬:১০ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে: আরিফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 8 February, 2026
মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে: আরিফুল ইসলাম

মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে: আরিফুল ইসলাম

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, 'বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যারা আমাদের ভাইদের হত্যা করছে, যারা আমাদের মা-বোনদের হেনস্থা, হয়রানি ও হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আজ দেশের মানুষ ঐক্যবদ্ধ।'

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরার আজমপুরে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, 'ঐক্যবদ্ধ বাংলাদেশের' ক্রমবর্ধমান গণজোয়ার দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দল পরিকল্পিতভাবে জোটের নেতাকর্মীদের হয়রানি ও হুমকির পথে হাঁটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর সন্ত্রাস, সহিংসতা ও ভয়ভীতির রাজনীতি দেখতে চায় না। যারা নিজেদের দলের ভেতরেই সহিংসতায় লিপ্ত হয়ে নেতাকর্মীদের প্রাণহানির দিকে ঠেলে দেয়, তারা কীভাবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে?'

তিনি আরো বলেন, 'আগামী দিনে একমাত্র 'ঐক্যবদ্ধ বাংলাদেশের' হাতেই বাংলাদেশের মানুষ নিরাপদ। ভারতীয় আধিপত্যবাদ, সীমান্ত হত্যা ও বাংলাদেশের রাজনীতিতে অন্য দেশের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এবং প্রতিটি গণহত্যার বিচারের দাবিতে আজ বাংলাদেশ ঐক্যবদ্ধ। পাশাপাশি দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার দরকার, তা বাস্তবায়ন করবে ঐক্যবদ্ধ বাংলাদেশ।'

এর আগে, বিকাল ৫টায় উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিমানবন্দর রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com