| শিরোনাম |
|
পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি
বিনোদন রিপোটার
|
![]() পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ এছাড়াও তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন, যাতে নজর দেওয়া হয়। এ বিষয়ে পরীমণি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়। পরীমনির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। |