শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৬:০৩:০৮ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
প্রধান অতিথি সাবেক এমপি লালু বাগবাড়ীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাজারো মানুষ
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 9 February, 2026
প্রধান অতিথি সাবেক এমপি লালু বাগবাড়ীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাজারো মানুষ

প্রধান অতিথি সাবেক এমপি লালু বাগবাড়ীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাজারো মানুষ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ৪০দিন পূর্ণ হয়েছে ৮ফেব্রুয়ারী/২৬ রবিবার। এ উপলক্ষে সোমবার তার রুহের মাগফিরাত কামনায় বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬হাজারের অধিক মানুষ অংশগ্রহণে বিশেষ দোয়া খায়ের ও মোনাজাত পরিচালনা করেন বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ হামিদুল হক। ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র রোকন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। অন্যান্যদের মধ্যে ছিলেন বগুড়া কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুর রহমান সিরাজ জয়, গাবতলী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুবদল নেতা মুনতাসিন বিল্লাহ মুনসহ নশিপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিল শেষে উন্নত মানের (সাদা ভাত, গোস্ত আলু ঘাটি) খাবার পরিবেশন করা হয়।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com