শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:২২ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান ভিপি নূরের
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
Published : Tuesday, 10 February, 2026
বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান ভিপি নূরের

বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান ভিপি নূরের

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান। 
সোমবার গলাচিপা মডেল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময় তাকে প্রশ্ন করেছিলেন, ট্রাক প্রতীক নিয়ে তিনি বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেছিলেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে যদি অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সে সময় তারেক রহমান তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ভিপি নূর বলেন, ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। বিজয়ের মিষ্টি খেয়ে সবাই ঘরে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো.গোলাম মস্তোফা, সদস্য সচিব মো. আলতাফ মাহমুদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর যুবদলের আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণ অধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ প্রমুখ।
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com