শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৬:০৩:১৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 11 February, 2026
আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

১১ ফেব্রুয়ারি আর মাত্র একদিন পর ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনী প্রচারণায় যেসব প্রার্থী বা ব্যক্তি আলোচনায় ছিলেন, তারা কে কোথায় ভোট দিবেন, তা নিয়ে এক ধরনের কৌতুহল আছে অনেকের মধ্যে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। তার দপ্তর থেকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোট দিবেন গুলশান-২ নম্বরের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ভোট দিবেন ঢাকার মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে।
জামায়াতের জোটসঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হক মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com