শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৬:০৩:৪৭ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 11 February, 2026

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে: জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে: জামায়াত আমির


রাজধানীর ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা সফল হবে না। তার ভাষ্য, জনগণ এখন অনেক সচেতন এবং অতীতের পরিস্থিতি অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে।


তিনি আরও মন্তব্য করেন, পেশীশক্তিনির্ভর রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। যারা নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় টিকতে পারছে না, তারাই সহিংস পথ বেছে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


জামায়াত আমিরের দাবি, ভয়ভীতি দিয়ে ভোটারদের প্রভাবিত করা যাবে না। সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন ভোটের ফলাফলে দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com