বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:০৫ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
বাউফলে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিজয়
বাউফল প্রতিবেদক :
Published : Saturday, 14 February, 2026
বাউফলে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিজয়

বাউফলে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিজয়

ড. শফিকুল ইসলাম মাসুদের পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে ৯৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ৩৭৭ ভোট।

মোট ১১৫টি কেন্দ্রে ৩ লাখ ১২ হাজার ৭৯৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৪০২ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৯১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬০ হাজার ৭২০টি।

পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হওয়ার পর ড. মাসুদ বলেন, বাউফলবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা বাউফলে একটি পরিবার গড়তে চেয়েছি এবং সেই পরিবারকে সমৃদ্ধ করতে পেরেছি। ভবিষ্যতে বাউফলে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি চাই না। আমরা আশা করি, কেউ যেন এই সুন্দর পরিবেশকে নষ্ট করতে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। এবং ৬০ দিনে মাদক এবং ৯০ দিনে দূর্নীতি দূর করব।  এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com