বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৮:০৪:৪২ পিএম
শিরোনাম জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল       দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার       স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন       কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১       কুষ্টিয়ায় জামায়াত নেতার নামে ষড়যন্ত্রমূলক মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন       সিংড়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব       শোভাযাত্রা আর সাংস্কৃতিক আয়োজনে জমল কলেজ ক্যাম্পাস      
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
Published : Wednesday, 18 February, 2026
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum)-এর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের কৃতি সন্তান প্রকৌশলী রোকমুনুর জামান রনি। তাকে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত রবিবার বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. এ কে এম ওয়াহিদুজ্জামান সাক্ষরিত বিএনপির অফিসিয়াল প্যাডে কমিটির তালিকা প্রকাশিত হয় এতে বলা হয় নবগঠিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করে সংগঠনটিকে একটি স্থায়ী ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোয় রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।
আইসিটি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের কারণে রোকমুনুর জামান রনিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। স্থানীয়ভাবে তিনি একজন মেধাবী ও কর্মঠ তরুণ সংগঠক হিসেবে পরিচিত। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি, তরুণদের প্রযুক্তিমুখী প্রশিক্ষণ এবং ডিজিটাল উদ্ভাবন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

নবগঠিত কমিটিতে প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি এবং রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি সন্তান রনির এই অর্জনে এলাকাবাসীর মধ্যে আনন্দের সাড়া পড়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনির মতো তরুণ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম তথ্যপ্রযুক্তি খাতে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে ঘোড়াঘাট উপজেলার জন্য এটি একটি গৌরবের বিষয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com