সোমবার ১১ মে ২০২৬ ০৫:০৫:০৫ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে খুশির বন্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি :
Published : Wednesday, 18 February, 2026
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে খুশির বন্যা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে খুশির বন্যা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই দায়িত্ব পাওয়ায় ঠাকুরগাঁও-১ আসনসহ জেলাবাসীর মধ্য আনন্দ ও খুশির বন্যা বয়ে যাচ্ছে। 
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করতে যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারিৃ) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই দায়িত্ব পাওয়ায় ঠাকুরগাঁও-১ আসনসহ জেলাবাসীর মধ্য আনন্দ ও খুশির বন্যা বয়ে যাচ্ছে। তাঁর এ অর্জন জেলাবাসীকে আগামীর উন্নয়নের জন্য ইতিবাচক বলে ধারণা করছেন।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ঠাকুরগাঁওয়ের মানুষের অহংকার। তাঁর এই মন্ত্রীত্ব প্রাপ্তি জেলাবসীর জন্য সত্যিই অনেক আনন্দের। আমরা প্রত্যাশা করি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হাত ধরে ঠাকুরগাঁও-১ আসনসহ পুরো জেলার ব্যাপক উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ। 
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, আজ ঠাকুরগাঁও-১ আসনসহ জেলাবাসীর আশা প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল স্যারকে পাচ্ছি। 

দলীয় নেতাকর্মীরাসহ সকল শ্রেণী পেশার মানুষ এতে অত্যন্ত আনন্দিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের হাত ধরে আমরা জেলার সর্বোচ্চ উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। 
উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও ২০০১-২০০৬ সংসদে বিএনপির শাসনামলে প্রথমে কৃষি প্রতিমন্ত্রী ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com