বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:৪০ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারি পালিত
গাজীপুর মহানগর প্রতিনিধি
Published : Saturday, 21 February, 2026

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারি পালিতযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে ভাষা শহিদদের স্মরণে আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। 

সকাল ৭টায় প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬শে জুলাই চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টা ১০ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য কালো ব্যাজ ধারণ করেন যা ছিল বেদনাকে শক্তিতে রূপান্তরের এক প্রতীকী অঙ্গীকার। সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক গর্বিত প্রভাতফেরী প্রশাসনিক চত্বর থেকে বের হয়। শিক্ষক সমিতির সদস্য, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বৃহৎ অংশগ্রহণে প্রভাতফেরীটি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর। 

এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা, প্রভোস্ট সমন্বয়ে ৬টি হলসমূহের শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মাতৃভাষার তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা এবং সিনিয়ক শিক্ষক প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান। ভাইস-চ্যান্সেলর তাঁর আবেগঘন বক্তব্যে ২১শে ফেব্রুয়ারিকে ‘প্রেরণা ও সংগ্রামের চিরন্তন উৎস’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষাই একমাত্র ভাষা, যার জন্য প্রাণ বিসর্জনের নজির রয়েছে এবং যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায় দীর্ঘদিনের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নবগঠিত মন্ত্রিসভাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের কল্যাণে তাদের সফল নেতৃত্ব কামনা করেন। ভাষা আন্দোলনের অমর চেতনা বুকে ধারণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় বলেও তিনি উল্লেখ করেন।

 উপাচার্য আরও বলেন, ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত আছে। তিনি দৃঢ় কণ্ঠে আহ্বান জানান, দেশমাতৃকার মর্যাদা ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে নতুন করে শপথ নিতে হবে।” দিনব্যাপী কর্মসূচিতে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদদের পবিত্র আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com