বুধবার ১৩ মে ২০২৬ ১০:০৫:৩৯ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা প্রতিপক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি :
Published : Monday, 23 February, 2026
কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা প্রতিপক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা প্রতিপক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা প্রদান পূর্বক, মারপিট হামলা সহ ভয় ভীতিসহ শ্লীলতাহানির চেষ্টা করার উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 ঘটনাটি ঘটেছে ২২ শে ফেব্রুয়ারি উপজেলার বাগ চাঁপাইর এলাকায়। 

রুপা আক্তার বাদী চারজনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, আব্দুর রউফ, অনন্ত, অনিক, মলি।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগ চাঁপাইর  এলাকার বাসিন্দা রূপা আক্তারের স্বামী সাজুর মিয়া বাড়ির নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ আব্দুর রউফ বাড়ি নির্মাণের কাজে বাধা প্রদান করিয়া ভয় ভীতি প্রদর্শন সহ হুমকি  প্রদান করিয়া আসিতেছে। 
এর ধারাবাহিকতায় (২২ শে ফেব্রুয়ারি ২০২৬)রবিবার সকালে সাজু ঘর নির্মাণের কাজ  করতে গেলে সেখানে আব্দুর রউফ ঘর নির্মাণে বাধা প্রদান করেন। সাজু মিয়া এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তার উপরে হকস্টিক  দিয়ে  মারপিট করে আব্দুর রউফ গং। সাজুকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রুপা আক্তার   শ্লীলতাহানি চেষ্টার শিকার হয় প্রতিপক্ষর দ্বারা।

সরোজমিন জমিন ঘুরে দেখা যায়, সাজু মিয়া যেখানে ঘর নির্মাণ করছে তার পশ্চিম পাশে আব্দুর রউফ  মাটি বিক্রি করিয়া গভীর খনন করছেন। এতে যেকোনো সময় সাজু মিয়ার ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুর রউফের সাথে কথা বললে তিনি জানান আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এছাড়াও আমি নিজে বাদী হয়ে কালিয়াকৈর থানায় সাজুর বিরুদ্ধে অভিযোগ  করেছি।

তবে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে সে আর কাটবে না বলে এমনটা জানান,
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই উজ্জ্বল মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com