বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩৩ পিএম
শিরোনাম ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান       পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?       চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ​       জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল       দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার       স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন       কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১      
কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি :
Published : Thursday, 26 February, 2026
কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের
অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের  মানববন্ধনকুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ  মো. রেজাউল করিমের বিরুদ্ধে বিস্তর অভিযোগে মানববন্ধন করেছে প্রশিক্ষণার্থী, ভূক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজ। অবিলম্বে দুর্নীতিপরায়ণ অধ্যক্ষের অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থী, ভূক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের লোকজন। 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন-ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোসর, দুর্নীতি দমন কমিশনের আসামী। তিনি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থ আত্মসাত,  বিনা দোষে চুক্তিভিত্তিক কর্মচারীদের বরখাস্ত করা সহ লক্ষ লক্ষ টাকার টেন্ডার জালিয়াতি ও প্রশিক্ষণের পরিবেশ বিনষ্টকারী। তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।

বক্তব্য রাখেন- জাপানী ভাষা ট্রেড প্রশিক্ষণার্থী  লিটন হোসেন, স্বাধীন ইসলাম,  ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষনার্থী শাকিব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ইতোপূর্বে ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পাঁচটি ট্রেডের সাড়ে ১২ লাখ টাকার মালামাল ক্রয় না করে তিনি আত্মসাৎ করেছেন। টেন্ডার প্রক্রিয়ায় সরবরাহকারীর কাছ থেকে গ্রহণকৃত ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত দিতে টালবাহানা করেন এরই প্রেক্ষিতে দুদক এবং বিজ্ঞ আদালতে মামলা করেন ঠিকাদার হুমায়ুন কবীর। এছাড়া ওই ঠিকাদারের কাছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিয়েছেন ৭-৮ লাখ টাকা। টিটিসিতে কর্মরত অনেক স্টাফের কাছ থেকে অবৈধ অর্থ সুবিধা নিতে না পেরে বেআইনিভাবে তাদের চাকরিচ্যুত করেছিলেন তিনি। তাদের শূন্যপদে নতুনভাবে নিয়োগ প্রদানের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনের চেতনাকে বিনষ্ট করার জন্য ফ্যাসিস্টদের দোসর এ চক্রটি বহাল তবিয়তে তাদের পদে থেকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে আবারো কুড়িগ্রাম টিটিসিতে যোগদান করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com