বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:০৬ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
মাগরা মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
Published : Saturday, 28 February, 2026

মাগরা মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনাসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ার পর মাগুরার মহম্মদপুরের কৃতিসন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  নিতাই রায় চৌধুরী এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রয়ারিএইচ) বিকেলে উপজেলার সরকারি আর এস কে  ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপিকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা।  

অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন এবং উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. খাঁন রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল,  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান রিংকু, জেলা কৃষক দলের সভাপতি মোঃ রুবায়েত হোসেন খাঁন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমূখ।

এর আগে প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এমপিকে সংবর্ধনা দেওয়া হয়। কার্যনির্বাহী সদস্য এস আর এ হান্নানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com