শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২২:০৪:০৭ পিএম
শিরোনাম ২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন       ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা        বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল       দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়       কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার       দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’ এর সংযোগকে আরও শক্তিশালী করেঃ শিক্ষা মন্ত্রী (প্রেস বিজ্ঞপ্তি)       প্রশাসনের অনুমতি ছাড়াই বেরোবিতে জোরপূর্বক রুম দখলের অভিযোগ বিএনসিসির বিরুদ্ধে      
খামেনির অফিসে হামলা, তিনি এখন কোথায়?
আন্তরর্জ াতিক ডেস্ক:
Published : Saturday, 28 February, 2026

খামেনির অফিসে হামলা, তিনি এখন কোথায়?ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতিমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

স্থানীয়রা বিস্ফোরণ শুনেছেন এবং আশেপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো আলোচনার সুযোগ নেই।

এরপরই সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা ইসরায়েলি সীমান্ত থেকে দেখা দেয়। ইতিমধ্যে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং সতর্কবার্তা জারি করা হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে এসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে অংশ নিয়েছিলেন। তবে এখন পরিস্থিতি আরও উত্তেজক এবং সংঘর্ষ অনিবার্য বলে মনে করা হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com