সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:২১ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
উজবেকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ শুরু উত্তর কোরিয়ার
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 3 March, 2026
উজবেকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ শুরু উত্তর কোরিয়ার

উজবেকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ শুরু উত্তর কোরিয়ার

এএফসি উইমেন’স এশিয়ান কাপের এবারে আসরের প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছেন মিইয়ং ইয়ু-জাং। এই মিডফিল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে সহজেই হারিয়েছে উত্তর কোরিয়া।

সিডনিতে মঙ্গলবার (৩ মার্চ) উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় উত্তর কোরিয়া। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন মিইয়ং। পরে ২৪ ও ৪১তম মিনিটে দুটি পেনাল্টিতে ব্যবধান বাড়ান তিনি। জয় অনেকটা নিশ্চিত হওয়ায় দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় তাকে। তাকেসহ ছয় ফুটবলারকে বদলি করান উত্তর কোরিয়ার কোচ।

উইমেন’স এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্স আপ দল উত্তর কোরিয়া। তবে ২০০১, ২০০৩ ও ২০০৮ আসরের শিরোপা জিতেছিল তারা। ২০১০ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর গত দুই আসরে তারা খেলতে পারেনি।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে উজবেকিস্তান দল ফিরেছে ২৩ বছর পর। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি সুখকর হলো না তাদের। উল্টো একগাদা ফুটবলার চোটে পড়েন এই ম্যাচে। টুর্নামেন্টের সামনের পথচলায় তাই শঙ্কা নিয়েই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।

এই গ্রুপের অন্য ম্যাচে আজ মঙ্গলবারই একই স্টেডিয়ামে মুখোমুখি হবে ফেভারিট চীন ও প্রথমবার খেলতে আসা বাংলাদেশ। গ্রুপের পরের ম্যাচে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে লড়বে উত্তর কোরিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গত রবিবার ‘এ’ গ্রুপে ফিলিপিন্সকে ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়া, ইরানকে ৩-০ গোলে পরাজিত করে দক্ষিণ কোরিয়া।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com