বুধবার ১৩ মে ২০২৬ ১০:০৫:৪৫ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
শ্রীপুরে ঈদকে সামনে রেখে মহাসড়কে টহল জোরদার, উদ্ধার দেশীয় অস্ত্র
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
Published : Wednesday, 4 March, 2026
শ্রীপুরে ঈদকে সামনে রেখে মহাসড়কে টহল জোরদার, উদ্ধার দেশীয় অস্ত্র

শ্রীপুরে ঈদকে সামনে রেখে মহাসড়কে টহল জোরদার, উদ্ধার দেশীয় অস্ত্র

ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল চলাকালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, টহলরত অবস্থায় সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করে তল্লাশি চালানো হলে ঘটনাস্থল থেকে ২টি রাম দা, ১টি বড় ছুরি, ১টি জিআই পাইপ, ১টি টর্চলাইট, ১টি ফিচার ফোন এবং ২টি জ্যাকেট উদ্ধার করা হয়।

অভিযানে মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। ঈদকে ঘিরে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সার্জেন্ট সৌরভ দাস বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল ও তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। বুধবার সকালে রঙ্গিলা বাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনক বস্তু নজরে এলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের মূল লক্ষ্য। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক তৎপরতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com