| শিরোনাম |
|
যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :
|
![]() যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই হামলাকে সমুদ্রের বুকে একটি নৃশংসতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ 'দেনা' ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে অবস্থান করছিল। উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে কোনো ধরনের সতর্কতা ছাড়াই প্রায় ১৩০ জন নাবিকসহ জাহাজটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। আরাঘচি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করল, তার জন্য তারা ভবিষ্যতে তাদের অনুতপ্ত হতে হবে। তেহরানের পক্ষ থেকে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। |