বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:৩৬ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
Published : Thursday, 5 March, 2026
চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজি করছে তারা। এলাকার প্রকৃত জমির মালিকরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে। 

জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠ তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক৷ সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনি  ব্যবস্থা গ্রহণের কথা জানান গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com