বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪:২৯ পিএম
শিরোনাম পাবনায় বাড়ছে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু       তালিকায় ভুয়া নাম-নম্বর, অর্থের বিনিময়ে রুগ্ন গরু বিতরণের অভিযোগ       ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান       পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?       চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ​       জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল       দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার      
ঈদে আসছে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’
বিনোদন প্রতিবেদক :
Published : Saturday, 7 March, 2026
ঈদে আসছে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

ঈদে আসছে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণ করেছেন মনস্তাত্ত্বিক গল্পে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। যার ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা অধরা খান ও এমদাদ এইচ ভূঁইয়া (রাজু)। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।

গল্পটি নিয়ে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত টেলিছবিটি দর্শকদের পছন্দ হবে।’

ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন নঈম ভাই কাজের প্রস্তাব দিলে গল্প ও চরিত্র ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না টেকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে। নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে NY71TV ইউটিউব চ্যানেলে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ অবমুক্ত হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com