শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:০৬ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
প্রতিশোধ নিয়ে এফএ কাপের কোয়ার্টারে লিভারপুল
অনলাইন ডেস্ক :
Published : Saturday, 7 March, 2026
প্রতিশোধ নিয়ে এফএ কাপের কোয়ার্টারে লিভারপুল

প্রতিশোধ নিয়ে এফএ কাপের কোয়ার্টারে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র তিন দিন আগের হারের প্রতিশোধ সুদে-আসলে তুলে নিল লিভারপুল। শুক্রবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে (উলভস) হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্নে স্লট শিষ্যরা। 

উলভসের ঘরের মাঠ মোলিনিউ স্টেডিয়ামে লিভারপুলের জয় ৩-১ ব্যবধানে। এর মাধ্যমে মৌসুমে অন্তত একটি ট্রফি জয়ের আশা জিইয়ে রাখল অল রেডরা। ম্যাচের প্রথমার্ধ ছিল ম্যাড়মেড়ে, দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। ৫১ মিনিটে কার্টিস জোনসের পাস থেকে ২৫ গজ দূর থেকে জোরালো শটে জাল কাঁপান রবার্টসন। গত সেপ্টেম্বরের পর এটিই তার প্রথম গোল।

রবার্টসনের গোলের রেশ কাটতে না কাটতেই আবারও লিভারপুলের আক্রমণ। ৫৩ মিনিটে রবার্টসনের নিখুঁত ক্রস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ভিএআর পরীক্ষার পর গোলটি বহাল থাকে। ম্যাচের ৭৪ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে দলের তৃতীয় গোলটি করেন কার্টিস জোনস। ইনজুরি টাইমে উলভসের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন হোয়াং হি-চ্যান।

লিভারপুলের জন্য এখন বড় পরীক্ষা ইউরোপ সেরার মঞ্চে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে তারা তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মুখোমুখি হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com