| শিরোনাম |
|
আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:: :
|
![]() আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আনোয়ারা এলাকার নবীন ও প্রবীণ ইঞ্জিনিয়ারবৃন্দ, অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী এবং প্রায় ১৮০ জন এতিম শিশু-কিশোর উপস্থিত ছিলেন। বিকেল থেকে শুরু হওয়া এই সান্ধ্য আয়োজনটি নবীন-প্রবীণ ইঞ্জিনিয়ার ও কোমলমতি এতিম শিশুদের উপস্থিতিতে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসির আরাফাত এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার এম এ হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ হাবিব উল্লাহ।বিশেষ অতিথি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ উদ্দিন আনোয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বের সূচনা করেন। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট মোঃ ফজল আমিন সাহেব ইঞ্জিনিয়ার নুরুল আবছার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বক্তারা এতিম শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ হাবিব উল্লাহ বলেন, আনোয়ারার আর্থ-সামাজিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আনোয়ারার সার্বিক উন্নয়নে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে এবং এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে শহ আব্দুল লতিফ সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সবশেষে এতিম শিশু-কিশোরদের সঙ্গে একসাথে ইফতার করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং সংগঠন আইএ পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। |