বুধবার ১৩ মে ২০২৬ ১০:০৫:০০ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
Published : Sunday, 8 March, 2026
ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ শেষে স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকায় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে নুরজাহানপুরের বাসিন্দা খাদেম আলীর ছেলে মাংস ব্যবসায়ী লেবু মিয়ার বিরুদ্ধে স্বাস্থ্য পরীক্ষা সনদ না রাখার দায়ে এ জরিমানা আদায় করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন বলে। এ নিয়ে মাংস ব্যবসায়ীর নিকট লোকজন জড়ো হয়ে ভীড় করে। স্থানীয় জনসাধারণ মাংসে সমস্যা রয়েছে বলে সন্দেহ করলে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাংস সংগ্রহ করে পরীক্ষা করেন। প্রাথমিকভাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে গরুটি বয়স্ক এবং গত কয়েকদিন আগে গরু জবাই করে মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গরুর স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকার দায়ে ওই কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা মাংস পরীক্ষা করি। পরীক্ষায় গরুটি বয়স্ক ও মাংস ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে নিশ্চিত হওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অসুস্থ পশুর মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com