শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২১:০৪:২৬ পিএম
শিরোনাম ২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন       ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা        বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল       দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়       কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার       দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’ এর সংযোগকে আরও শক্তিশালী করেঃ শিক্ষা মন্ত্রী (প্রেস বিজ্ঞপ্তি)       প্রশাসনের অনুমতি ছাড়াই বেরোবিতে জোরপূর্বক রুম দখলের অভিযোগ বিএনসিসির বিরুদ্ধে      
ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল
অনলাইন ডেস্ক :
Published : Monday, 9 March, 2026
ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল

দেশে আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথমেই রাজধানীর কড়াইল এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। সেখানে নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিনই সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা।

আজ সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় প্রকল্পের বিস্তারিত জানাতে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলন করবে অর্থ মন্ত্রণালয়। এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে আর বাণিজমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন সুনামগঞ্জে।

আগামীকাল মঙ্গলবার থেকে যেসব এলাকায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলো হচ্ছে– রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি ওয়ার্ড-১৪ ও বাগানবাড়ি বস্তি এলাকা। রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ।

নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে। এ বিষয়ে গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com