শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২১:০৪:০৪ পিএম
শিরোনাম ২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন       ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা        বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল       দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়       কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার       দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’ এর সংযোগকে আরও শক্তিশালী করেঃ শিক্ষা মন্ত্রী (প্রেস বিজ্ঞপ্তি)       প্রশাসনের অনুমতি ছাড়াই বেরোবিতে জোরপূর্বক রুম দখলের অভিযোগ বিএনসিসির বিরুদ্ধে      
এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত
গাজীপুর মহানগর প্রতিনিধি :
Published : Wednesday, 11 March, 2026
এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা 
দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিতগাজীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং ঈদ উল ফিতর উপলক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্টসহ চারটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো: তাহেরুল হক চৌহান সহ সরকারি বিভিন্ন দপ্তরের জেলা প্রধানগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নাজির এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারের সঞ্চালনায় নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসবরে মধ্যে রয়েছে, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এমপি রনি মহান মুক্তিযুদ্ধ এবং ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি চান্দনা চৌরাস্তায় অবস্থিত ঐতিহাসিক 'জাগ্রত চৌরঙ্গী' ভাস্কর্যটি যথাযথভাবে সংরক্ষণের আশ্বাস দেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রমজান ও ঈদে মাদক, ছিনতাই এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পোশাক শিল্পসহ বিভিন্ন কলকারখানার শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। মালিকপক্ষকে এ বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে এমপি রনি বলেন, বেতন নিয়ে যেন কোনো শ্রমিককে ভোগান্তিতে পড়তে না হয়।

সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। এসময় তিনি সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক সহকর্মীদের একযোগে সাধারণ মানুষের সেবা করার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

এর আগে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ তাকে ফুলেল অভ্যর্থনা জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com