বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩৩ পিএম
শিরোনাম ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান       পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?       চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ​       জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল       দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার       স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন       কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১      
ছাত্রদলের নতুন কমিটি আসছে, নেতৃত্বে কারা?
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 11 March, 2026
ছাত্রদলের নতুন কমিটি আসছে, নেতৃত্বে কারা?

ছাত্রদলের নতুন কমিটি আসছে, নেতৃত্বে কারা?

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন সিনিয়র ছাত্রনেতার নাম আলোচনায় রয়েছে।

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।

নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহিয়া,বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ সভাপতি ইজাজুল কবির রুয়েল,সহ সভাপতি রিয়াদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন এছাড়াও, সহ সভাপতি আবু জাফর, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাহিত্য প্রকাশনা সম্পাদক প্রিন্স আলোচনায় আছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছাত্রনেতা নতুন কমিটিতে বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com