শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২১:০৪:৫০ পিএম
শিরোনাম ২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন       ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা        বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল       দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়       কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার       দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’ এর সংযোগকে আরও শক্তিশালী করেঃ শিক্ষা মন্ত্রী (প্রেস বিজ্ঞপ্তি)       প্রশাসনের অনুমতি ছাড়াই বেরোবিতে জোরপূর্বক রুম দখলের অভিযোগ বিএনসিসির বিরুদ্ধে      
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 11 March, 2026
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।’ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন।

সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে। 
তিনি আরো বলেন, সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com