শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২২:০৪:৩৫ পিএম
শিরোনাম ২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন       ফেনীতে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা        বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল       দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়       কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার       দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’ এর সংযোগকে আরও শক্তিশালী করেঃ শিক্ষা মন্ত্রী (প্রেস বিজ্ঞপ্তি)       প্রশাসনের অনুমতি ছাড়াই বেরোবিতে জোরপূর্বক রুম দখলের অভিযোগ বিএনসিসির বিরুদ্ধে      
বানিয়াচংয়ে দ্বিতীয় তলা থেকে ইট পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক :
Published : Wednesday, 11 March, 2026
বানিয়াচংয়ে দ্বিতীয় তলা থেকে ইট পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

বানিয়াচংয়ে দ্বিতীয় তলা থেকে ইট পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে পানির ট্যাংকি সরবরাহ করতে গিয়ে দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানগাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর প্রায় পৌনে ১টার দিকে উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বগড় মহল্লায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বগড় মহল্লার বাসিন্দা নবী হোসেন মিয়ার বাড়িতে ভ্যানগাড়ি যোগে পানির ট্যাংকি ও অন্যান্য মালামাল সরবরাহ করতে আসেন শ্রমিক মকসুদ মিয়া। রাস্তায় ভ্যানগাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট নিচে পড়ে তার মাথার পাশে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে বাড়ির মালিক ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমদিকে আহত শ্রমিকের পরিচয় জানা না গেলেও পরে তার ভ্যানগাড়িতে লেখা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মকসুদ মিয়া বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের আতাউর উল্লার ছেলে বাসিন্দা।

খবর পেয়ে নিহতের বড় ভাই হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, মকসুদ মিয়ার দুটি ছোট শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।
এদিকে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ হাসপাতালে পৌঁছেছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com