| শিরোনাম |
|
ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ:
|
![]() ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ শুক্রবার (১৩ মার্চ) সন্ধারাত ৭ টায় ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় ১ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রত্যেককে একটি করে ছাগল দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন যেরকম সুযোগ আসবে তার মাধ্যমে সবাইকে সবাইকে ভিক্ষাবৃত্তি পরিহার করার ব্যবস্থা করা হবে। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, মাদক-জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড, বালু উত্তোলন সহ সকল প্রকার অনিয়মকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারাই অপকর্ম অনিয়ম করবে তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্, দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে গ্রহণ করেন। |