সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:৪২ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা প্রদান
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 15 March, 2026
মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা প্রদান

মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা প্রদান

রাজধানীর রমনা বিভাগে মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ডিএমপির রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় রমনা বিভাগের শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইব্রাহিম (৩২) ২। মোঃ শাখাওয়াত হোসেন নিয়ন (২৯) ৩। মোঃ আল আমিন (৪২) ৪। মোঃ নয়ন (১৯) ও ৫। মোঃ রেজোয়ান শেখ (৫০) । এ সময় তাদের হেফাজত থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট,পেপারের কাগজে মোড়ানো নয় পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, পাঁচটি বোতলের কর্ক এবং তিনটি সিগারেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের রমনা বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক আদালত চার জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০/-(পাঁচ শত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মত অপরাধ সমূহ নিয়মিত ভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com