সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:৪৭ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
গ্রাহকদের এক্সক্লুসিভ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধাদেবে ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 15 March, 2026
গ্রাহকদের এক্সক্লুসিভ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধাদেবে ব্র্যাক ব্যাংক
বছরজুড়ে গ্রাহকদের প্রিমিয়াম লাইফস্টাইল ও ডাইনিং সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা মোজাইক রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ব্রাঞ্চ, ডিনার, ইফতার-পরবর্তী ডিনার এবং সেহরিতে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ সুবিধা উপভোগ করবেন।
এছাড়াও ব্র্যাক ব্যাংকের গ্রাহকরাMosaic, Connexions এবং House of Han-এ আ লা কার্ট ডাইনিংয়ে ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন। পাশাপাশি হোটেলের হেলথ ক্লাব, সুইমিং পুল এবং ভেন্যু বুকিংয়ের ক্ষেত্রেও ১০% ডিসকাউন্ট পাবেন।
এই চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস নাজমুল হুদা। তিনি আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার আশ্বানি নায়ারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে ক্লাস্টার ফাইন্যান্স ডিরেক্টর সুজন সাহা এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজারদীপক চন্দ্র দাস।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com