মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১১:০৬:১৯ এএম
শিরোনাম শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে       ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত       পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদে ফেলে অপহরণ, পরে মুক্তিপণ দাবি গ্রেফতার ৩      
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
Published : Tuesday, 17 March, 2026
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার
জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসকহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর পবিত্র মাজার জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সোমবার (১৬ মার্চ) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণের পূর্বে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর পবিত্র মাজার জিয়ারত করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।

মাজার জিয়ারত শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি এ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, জলাবদ্ধতা নিরসন এবং মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ সহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর নবনিযুক্ত রাসিক প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com